বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক রাব্বানীর ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ

সাংবাদিক রাব্বানীর ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে মাতৃজগত পত্রিকার স্টাফ রির্পোটার সাইফুল ইসলাম রাব্বানীর (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। নিহত রাব্বানী চট্টগ্রামের সন্দীপ উপজেলার সম্ভুশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার দিঘিরপাড় গ্রামেরঐত্যিহাসিক খাসনগর দিঘির উত্তরপাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। লাশটি উদ্ধারের পর তার গলায় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টারের একটি কার্ড পাওয়াগেছে। নিহত গোলাম রাব্বানী গত তিন বছর যাবৎ স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে সোনারগাঁওপৌরসভার খাসনগর দিঘিরপাড় গ্রামের রতন মিয়ার ভাড়াটিয়া ছিলো।

রাব্বানীর স্ত্রী আঁখিনুর জানান, নিহত রাব্বানী গত মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় বাসা থেকে বের হয়ে দিঘির উত্তরপাড়ে বেইস এর পিছনে মৃত সাইদুর রহমান একটি বাগান বাড়িতে আড্ডা দিতে গিয়ে নিখোজ হয়।

নিখোজের বিষয়টি সম্পর্কে থানায় কোনপ্রকার সাধারণ ডায়েরীভুক্ত করাহয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন রাব্বানী প্রায় সময় ২/৩ দিন বাড়ির বাহিরেথাকেন তাই আমরা তার নিখোজের বিষয়ে থানায় কোনপ্রকার ডায়েরী করিনি এবং তার ব্যবহৃতমোবাইল ফোনটি নষ্ট হওয়ায় তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও তিনিআরো জানান, তার স্বামী একজন মাদক ব্যবসায়ী। সে একটি পত্রিকার নাম করে দিঘির উত্তর পাড়ে বেইস এর পিছনে মৃত সাইদুর রহমান একটি বাগান বাড়িতে বসে কয়েক জনের সাথে মিলে মাদক বিক্রি ও সেবন করতো।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাফিজুর রহমান জানান, খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এ হত্যাকান্ড জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত গ্রেফতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন