শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিদেশি মদ ভর্তি দুটি কনটেইনার জব্দ, আটক ২

শনিবার, ২৩ জুলাই ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিদেশি মদ ভর্তি দুটি কনটেইনার জব্দ, আটক ২

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ট্রিপুরদী এলাকায় চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা বিদেশি মত ও বিয়ার বড় ২টি চালানের গাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আটক করা হয়।

শুক্রবার (২২ জুলাই) ভোর সকালে বিশেষ অভিযান চালিয়ে এ মদ ও বিয়ার আটক করা হয়।

আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মদ ভর্তি দুইটি কনটেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দর থেকে এমন গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার এবং জয়েন্ট কমিশনারের (জেটি) তত্ত্বাবধানে কাস্টম হাউস চট্টগ্রামের এআইআর টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় সারারাত কার্যক্রম শেষে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া চালান দুটি সম্বলিত গাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ আটক করা হয়। আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়।

দুইটি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ শুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে এ দুটি চালানে।

এ বিষয়ে র‌্যাবের কর্মকর্তা জানান ,মাদক নির্মূলে সোনারগাঁয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন