বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে চৈতি কোম্পানির বর্জ্যে মারিখালি নদীর পানি দূষণে হুমকিতে জনজীবন

বুধবার, ২০ জুলাই ২০২২ | ১১:৫২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে চৈতি কোম্পানির বর্জ্যে মারিখালি নদীর পানি দূষণে হুমকিতে জনজীবন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
সরকারি খাল দিয়ে চৈতী সহ মেঘনা ইকনোমিক জোনের বিষাক্ত পানি নামানোর অভিযোগ উঠেছে।
ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সোনারগাঁওয়ের মারিখালি নদী। চৈতি সহ শিল্প কারখানার বর্জ্যপদার্থের কারণে পানি দূষিত হয়ে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। পানির রঙ কুচকুচে কালো হয়ে গেছে। এতে প্রতিনিয়তই অসুস্থ হচ্ছেন নদী তীরবর্তী গ্রামগুলোর হাজার হাজার বাসিন্দা। শ্বাসকষ্ট, চর্মরোগ থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। নদীতে এখন আর মাছ নেই। নদীর বিষাক্ত পানি পান করে মারা যাচ্ছে গরু, ছাগল, হাঁস ও মুরগি।

নারায়ণগঞ্জ, সোনারগাঁয়ে আলোচিত পঙ্খিরাজ খাল ও মারিখালি নদীটি বিভিন্ন কোম্পানির বিষাক্ত পানিতে দখল হয়ে যাওয়ার গত কয়েক বছরের মধ্যে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে অস্তিরতা, এতে মোগড়াপাড়া ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভা তথা সোনারগাঁবাসী চরম জনদুর্ভোগে পরেছে।

জরুরি ভিত্তিতে দখলকৃত কোম্পানির বিষাক্ত পানি থেকে খালগুলো পুনরুদ্ধার করে খননের ব্যাবস্থা করার দাবি জানিয়েছে গ্রামবাসী।

এছাড়া অবৈধ খাল দখলদারদের বিষয়ে কোন ব্যাবস্থা না নেয়ায় এলাকাবাসী স্থানীয় প্রশাসকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোনারগাঁয়ে খাল দখলে মহোৎসব চললেও প্রসাসনের নিরব ভুমিকা স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ করছে।বিভিন্ন স্থানে যেসব খাল রয়েছে এর বেশিরভাগ খাল স্থানীয় প্রভাবশালী কোম্পানির দালাল ও ভুমি দস্যু ব্যাক্তিরা দখল করে নিয়েছেন। অবৈধ দখলে নিয়ে বালু ভরাট করে গড়ে তুলছে বাড়ী বা বাড়িতে যাতায়াতের জন্যে, এছাড়া বিভিন্ন আবাদী জমি ও ফল ফলাদি গাছের ও জন দুর্ভোগ সহ খালের পানি বিনষ্ট এবং এসিড মশার লাভা জন্ম নিচ্ছে। ফলে এ পানি ব্যাবহার অনুপুযোগী হয়ে পরেছে মহিলাদের রান্না বান্নার দৈনন্দিন কাজের পানি ব্যাবহার করতে পারছেন না এসব পানির কারনে বিভিন্ন রোগ ব্যধি ও ছড়াচ্ছে ক্যামিক্যালের বিষাক্ত পানির কারনে বাড়িঘরের টিন সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় ।এ পানিতে গবাদি পশু গোসল করানোসহ কৃষি জমিতে ব্যাবহার করা যাচ্ছে না।

অভিযোগ উঠেছে বিভিন্ন কোম্পানির হয়ে, স্থানীয় দালাল ও ভূমি অফিসের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যু রাজনৈতিক ব্যাক্তি ও দালালরা হাত করে মারিখালি নদীর শাখা দিয়ে কোম্পানির বিষাক্ত পানি নামিয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর থেকে শুরু করে কাবিলগঞ্জ মারিখালি নদীতে ও সোনারগাঁ পৌরসভা পঙ্খিরাজ খালে কোম্পানির বিষাক্ত পানি নামিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসী দাবি করেন অত্র এলাকার ৫০ টি গ্রামের মানুষ এই চৈতী কোম্পানি ও টিপর্দি এলাকায় অবস্থিত মেঘনা ইকোনমিক জোনের বিষাক্ত পানির আক্রমন থেকে বাচতে চায়, এলাকাবাসী।
মোগড়াপাড়া ইউনিয়নের একজন বাসিন্দা জানান বর্তমানে সবগুলো খালই প্রভাবসালিরা দখল করে নিয়েছে।

এ খালগুলোর অস্তিত্ত নেই বললেই চলে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, দখলকৃত খালগুলো ম্যাপ দেখে দেখে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ ও বিষাক্ত পানির হাত থেকে রক্ষা করা সময়ের ব্যাপার মাত্র বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন