ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের এক ইউপি সদস্য জনকল্যাণ ও সেবামূলক কর্মে নানারকম প্রশ্নের সম্মুখীন এর অভিযোগ উঠেছে ।
ভুক্তভোগী ইউপি সদস্য মনির হোসেন জানান, আমার এ ৭নং ওয়ার্ড পরমেশ্বরদীতে অনেকে পশু পাখি ও মৎস্য খামার করেছে , তাদের কল্যাণ ও জনস্বার্থে আমি সরকারি জমিতে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে কয়েকটি ঘর নির্মাণ করার কাজ ধরেছি, তাতে আমি নানারকম প্রশ্নবিদ্ধ ও সমালোচনার সম্মুখীন হয়েছি। এর আগে এখানে দোকানপাট ছিল আমি এটি পূণরায় মেরামত করে সচল করার উদ্যোগ নিয়েছি।
অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ,একই জায়গায় আরো শতাধিক দোকানপাট ও ঘর নির্মাণ করে চলমান আছে, সেখানে কোন রকম অজুর আপত্তি বা কেউ প্রশ্নবিদ্ধ হচ্ছে না। তারা প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় তাদের কে বাধা দিতে বা সংবাদ প্রচার করছে না। অথচ আমি এলাকার সমস্যা দূর করার লক্ষ্যে কাজ করছি তাতে সমালোচিত ও প্রশ্নবিদ্ধ হচ্ছি। এটি সম্পূর্ণ উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার। আমাকে প্রতিপক্ষ হেনস্ত ও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নানা রকম ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে ব্যস্ত হয়েছে। অথচ পাশে থাকা তৈরিকৃত দোকানপাট ঘর এর কোন প্রতিবাদ হচ্ছে না।
এছাড়াও তিনি আরো বলেন, এবিষয়ে আমি সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন পত্র জমা দেই, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন পত্র জমা দেই, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান শামসূল ইসলাম ভূঁইয়া বরাবর আবেদন পত্র জমা দেই, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের (এমপি) লিয়াকত হোসেন খোকা বরাবর অবগতি পত্র জমা দিয়ে সকলকে অবগতি করে এ সেবামূলক কর্মে উদ্ভূক্ত হই। এ এলাকায় বেকার সমস্যা দূর করার উদ্দেশ্যে ও জনস্বার্থে আমার এ উদ্যোগ।
এছাড়াও ইউপি সদস্য আরো বলেন, এ জায়গাটা ছিল পরিত্যক্ত ও ময়লা আবর্জনার স্তূপ। পরিষ্কার-পরিচ্ছন্ন করে গবাদি পশু ও মৎস্য খামার এর ফার্মেসী করার ইচ্ছা পোষণ করেছি। তাতে মৎস্য খামার ও গবাদি পশুর মালিকদের উপকারে আসবে। এলাকার বেকার যুবকের কর্মস্থলের ব্যবস্থা হবে।
অভিযুক্ত ইউপি সদস্য বলেন, এ নির্মানাধীন ঘরগুলো যেহেতু সরকারি জায়গায় হয়েছে, সরকার যখনই চাবে উচ্ছেদ করে দখলে নিতে পারবে, এতে আমার কোন আপত্তি থাকবে না। আমার এ জনকল্যাণ ও জনসেবার উদ্যোগে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানাই।