ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
বিচারের নামে বর্বতা ও নির্মমতার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন ও মহিলা সংরক্ষিত আসনের রুনা আক্তারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার, পিরোজপুর ইউনিয়নের, ভবনাথপুর গ্রামে সালিশীতে মধ্যযুগীয় কায়দায় সবুজ নামের এক যুবককে নির্মমভাবে নির্যাতন করে। যার পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন ও মহিলা সংরক্ষিত আসনের রুনা আক্তার সহ ১০ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পিতা সুবাহান মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের আজিজুল্লাহ বিল্ডিং এর ছাদের উপর এ নির্যাতনের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের আজিজুল্লাহ বিল্ডিং এর ছাদের উপর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোশারফ হোসেন ও রুনা আক্তার নেতৃত্বে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
সালিশে একটি নারীঘটিত( স্বামী স্ত্রীর) ঘটনাকে কেন্দ্র করে সবুজ কে অন্যায় ভাবে বিচার মানার বাধ্য করিলে, সেনা রাজি প্রকাশ করলে, পূর্ব পরিকল্পিতভাবে, 1 নং আসামী হুকুমে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সবুজের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি ধারালো অস্ত্রের মাধ্যমে তার চোখে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে, এমত অবস্থায় তার স্বজনদের আহাজারিতে আশেপাশের লোক টের পেয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মেম্বার মোশারফ হোসেন নিজেই চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েন, চিকিৎসা নিতে যেন বাইরে যেতে না পারেন সেজন্য নিজস্ব লোকজন দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে নির্যাতিত বাবার সুবহান মিয়া গণমাধ্যম কর্মীদের জানান, আমার ছেলে সবুজ মিয়া অন্যায় ভাবে বিচার মানিয়ে নিতে না চাইলে তার উপর এ অমানুষিক নির্যাতন চালায় মেম্বার মোশারেফ ও মহিলা মেম্বারনী রুনা আক্তার ও তার স্বামী কামরুল ইসলাম সহ ১০ জন সঙ্ঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
এছাড়াও আরো বলেন, মোশারফ মেম্বার ও রুনা আক্তার টাকার বিনিময়ে একতরফা বিচার সালিশে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
আমরা টাকা পয়সা দিতে না রাজি দিলে আমাদের উপর এ অন্যায় মূলক বিচার চাপিয়ে দেওয়া হয়, যার ধরুন এই অমানুষিক নির্যাতন আমার ছেলের উপরে তারা করে।