বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে আনন্দ শোভাযাত্রা ও বিজয় র‌্যালী

শনিবার, ২৫ জুন ২০২২ | ১১:১৭ অপরাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে  আনন্দ শোভাযাত্রা ও  বিজয় র‌্যালী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে সকালে নারায়ণগঞ্জ, সোনারগাঁ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালি বের করা হয়।

র‌্যালি স্কুল মাঠ থেকে মেঘনার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে মহাসড়ক দিয়ে কাঁচপুর সেতু নিচ দিয়ে গিয়ে মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালিতে অংশ গ্রহন করা সকলকে পদ্মা সেতুর ছবি সম্বলিত গেঞ্জি প্রদান করা হয়।

এ শোভাযাত্রায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক ও সাবেক এমপি কায়সার হাসনাত ও যুগ্ন-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের তত্ত্বাবধানে মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নাসরিন সুলতানা ঝরা, মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি রফিকুর ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া ও আবু সাইদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, পৌর মেয়র প্রার্থী গাজি মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্ব, ঢাকা কলেজের সাবেক ভিপি ও পৌর মেয়র প্রার্থী ছগির ও
বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রং-বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও সাধারণ মানুষ অংশ নেন।

অন্যদিকে, দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

অন্যদিকে, দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৪টায় পদ্মা সেতুর ওপর ডকুমেন্টরি প্রদর্শনী, সোয়া ৪টায় পৌর পার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো অনুষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন