বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছিনতাইকারীর ছুরির আঘাতে কর্মচারীর মৃত্যু , ছুরি ও রক্তমাখা শরীরে ছিনতাইকারী আটক

শুক্রবার, ১০ জুন ২০২২ | ১২:২০ অপরাহ্ণ

ছিনতাইকারীর ছুরির আঘাতে  কর্মচারীর মৃত্যু , ছুরি ও রক্তমাখা শরীরে ছিনতাইকারী আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
শরিফুল ইসলাম নামের এক ছিনতাইকারী ফার্নিচারের এক কর্মচারী বাড়ি ফেরার পথে মোবাইল ছিনিয়ে নেওয়ার বাধা দেওয়ায় গলাকেটে হত্যা করে হাতেনাতে জনতার হাতে আটক।

নারায়ণগঞ্জ , সোনারগাঁ উপজেলার পৌরসভার মেন্দীভিটা এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় শরিফুল ইসলাম (৩৬) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীকে গলা কেটে হত্যা করা হয়।

ঘটনাস্থলে এলাকাবাসী শাহ আলম নামের ঐ ছিনতাইকারীকে হাতেনাতে ছুরি সহ আটক করে পুলিশে সোপর্দ করে।

গত বৃহস্পতিবার ৯ জুন আনুমানিক রাত ১০টার সময় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, ছিনতাইকারী শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্তমুছা গ্রামের নজরুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁ থানা রোডের মেন্দীভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে স্থানীয় নিলা ফার্নিচার দোকানের কর্মচারী শরীফুল ইসলামের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

নিহত শরীফুল ইসলাম তার মোবাইল ছিনিয়ে নেওয়ার বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আহত শরীফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ।

এমত অবস্থায় শাহ আলমকে এলাকাবাসী ধাওয়া করে ছুরি ও রক্তমাখা শার্ট সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,শাহ আলম সোনারগাঁ থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত আসামি। তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন