বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে নৌকার ক্যাম্পে আগুন, যুবলীগ সভাপতি নান্নুর ক্ষোভ প্রকাশ

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ১১:০০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে নৌকার ক্যাম্পে আগুন, যুবলীগ সভাপতি নান্নুর ক্ষোভ প্রকাশ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
দুর্বৃত্তরা নৌকা প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের মাধ্যমে নৌকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার আসন্ন মোগরাপাড়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির প্রচার প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের আগুনে নৌকার ক্যাম্পে নৌকা পুড়ে ছাই।

গত সোমবার (৬ মে) উপজেলা কালীগঞ্জ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে নৌকা প্রার্থীর ক্যাম্পে নৌকা পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে নৌকার প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চান। যারা এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুবিচার দাবি করেন। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, কিছু কুচক্রী মহল নৌকাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সোনারগাঁয়ে নৌকাকে বিলুপ্ত করার জন্য উঠেপড়ে লেগেছে, তবে তাদের এ চক্রান্ত কোনভাবেই সফল হবে না বলে তিনি কঠিন হুশিয়ারী জানান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সহ যুবলীগের সকল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন , অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ছাড়াও সোনারগাঁ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ আহবায়ক কমিটির সকল সদস্য গভীর ক্ষোভ প্রকাশ করেন ও তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন