বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুবকের উপর সন্ত্রাসী হামলার এক আসামি আটক

মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১১:৩৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে যুবকের উপর সন্ত্রাসী হামলার এক আসামি আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই সুমন গত ঈদুল ফিতরের পরে (৬ই মে) বন্ধুদের নিয়ে ঘুরতে যান মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক হাট সংলগ্ন সোনারগাঁ ও বন্দর উপজেলার সংযোগ সেতুতে। সেতুর নিচে জলতরঙ্গ রেষ্টুরেন্টের সামনে কাচা রাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কতিপয় স্হানীয় সন্ত্রাসীরা।

এঘটনায় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জমকে অজ্ঞাত রেখে সোনারগাঁ থানায় মামলা করে।

উক্ত মামলায় গতকাল সোমবার (৩০শে মে) রাত ৮টার দিকে গোপনসুত্রে খবর পেয়ে এস আই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম মোগরাপাড়া ইউপির কাফরদী এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮নং এজাহারভুক্ত আসামী সোহান (২২) কে ধরতে সক্ষম হয়।

আসামী সোহান (২২) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ইউপির পিস কামতাল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান জানান,একজন আটক হয়েছে। অন্য আসামিদের আটকের অভিযান অব্যাহত আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন