ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন করা হয়।
সোমবার ৩০মে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পাশ দুপুর দুইটার সময় সোনারগাঁ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠনের সদস্য, ও স্থানীয় লোকদের উপস্থিতিতে আলোচনা সভা ও পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।
মোনাজাতে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, ও সকল শহীদদের শহীদি মর্যাদার জন্য প্রার্থনা করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম মান্নান, সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি, সভাপতিত্ব করেন, কাজী নজরুল ইসলাম টিটু, সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি, সঞ্চালনায়, আতাউর রহমান, সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি, এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।