বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পেপার জমা দিলেন আরিফ মাসুদ বাবু

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ৭:২১ অপরাহ্ণ

স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পেপার জমা দিলেন আরিফ মাসুদ বাবু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের দুবারের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ (বাবু) দলীয় মূল্যায়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন ৮ম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন সোনারগাঁ নির্বাচন কমিশনে।

নানা জল্পনা-কল্পনার পর সোনারগাঁ আওয়ামী লীগের দলের পক্ষ হয়ে দুই জন নৌকার প্রার্থী হয়ে নমিনেশন পেপার কিনলেও জল্পনা-কল্পনার পর বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজী মোঃ সোহাগ রনিকে নৌকার মাঝি হিসাবে ঘোষণা দেন।

এ ব্যাপারে দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু দলীয় মনোনয়ন না পেয়ে সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

তিনি বলেন, দল আমাকে মূল্যায়ন না করলেও সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন বাসী আমি আশাবাদী আমাকে মূল্যায়ন করবে সেই আশায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে সোনারগাঁও বাসি কে আবারো চেয়ারম্যানের পদে বসে সেবা করার সুযোগ চাই।
ফলে আজ ১৭ মে মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পেপার জমা দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন