বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্য প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

শুক্রবার, ১৩ মে ২০২২ | ১২:২১ পূর্বাহ্ণ

তথ্য প্রকাশে  সাংবাদিককে প্রাণনাশের হুমকি,  থানায় অভিযোগ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফাহাদুল ইসলাম (৩০) নামে এক সাংবাদিককে অশালীন গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদক, চাঁদাবাজি, অর্থ পাচারের সংবাদ প্রকাশ করলে অব্যাহত হুমকির মুখে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ১১ মে সোমবার রাত ৮:টায় সংবাদ প্রকাশ সংক্রান্ত বিষয়ে ও তার অবৈধ ব্যবসা ও চাঁদাবাজির সংবাদ বন্ধের দাবির বিরোধের জের ধরে হাবু ও তার দলবল নিয়ে অশ্লীল গালমন্দ ও বলপ্রয়োগের মাধ্যমে আক্রমণ অবস্থায় স্থানীয় লোকজন জড়ো হলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

সোমবার রাতে সাংবাদিক ফাহাদ নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার বাড়ি চিনিষ গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

জিডিসূত্রে জানা যায়, একই থানার ১/ হাবিবুর রহমান হাবু (৫৫) গ্রাম: মনারবাগ ২/বাদশা মিয়া, পিতা অজ্ঞাত, গ্রাম: চরগোয়ালদী, ৩/ইউসুফ, পিতা তাহের আলী, ৪/মারুফ পিতাঃ মোতালেব আসামি গন সংবাদ প্রকাশ বিরোধ ও তথ্য ও বন্ধের বিরোধের জের ধরে বিভিন্ন সময় তাদের ক্যাডার বাহিনী দিয়ে তাকে ভয়ভীতি দেখাত।

গত ১১মে বুধবার রাত ৮ সময় হাবিবুর রহমান হাবু তার সন্ত্রাস বাহিনী নিয়ে অশ্লীল গালমন্দ ও হামলা শুরু করে, একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে, প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় সোমবার রাতে নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে সাংবাদিক ফাহাদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন