ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু নৌকা প্রতীকের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
আজ (৮ মে) রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউপি সদস্য শিপন সরকার, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম বাবু, রফিকুল হায়দার বাবু, নজরুল ইসলাম, নুরে আলম ও ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, ৮ ম ধাপে আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইবিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে , যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
বহুল আলোচিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নানা জল্পনা-কল্পনার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তারেক মাসুদ বাবু মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনগণের আস্থা ভজন গরিব-দুঃখী মানুষের প্রিয় মুখ তিনি বলেন জনগণের দোয়া ও পূর্ণ সমর্থন নিয়ে ইনশাল্লাহ আসছে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনাদের ভালবাসা ও সমর্থন দোয়ার মাধ্যমে এবারও আমি আপনাদের সেবা করতে পারব সে আশা ও প্রত্যাশায় আমি আজ মনোনয়নপত্র গ্রহণ করলাম।