ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ের যুবলীগ নেতা নাজমুর রহমান সজীবের মুসলমানদের ধর্মীয় মহা উৎসব ঈদুল ফিতরের সোনারগাঁ বাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গরীব দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন, নাজমুর রহমান সজীব বলেন,
মুসলিমদের জীবনে একটি উল্লেখযোগ্য এবং বিশেষ দিন হচ্ছে ঈদের দিন। একজন মুসলিমের জীবনে দুইটি মহাউৎসব ঈদ আসে। সে দুইটি মহা উৎসব হলো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। যে কোন ঈদেই হোক না কেন, এই দিন দুটিকে মুসলিমরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।
একে অন্যের সঙ্গে কোলাকুলি করে, অতীতের যত দুঃখ ভারাক্রান্ত স্মৃতি থাকুক না কেন, সকল কিছু ভুলে গিয়ে সবাই আবার একত্রিত হয়। সকলের ভেতরে ঐক্য গড়ে ওঠে। সকলের ভেতরে সম্প্রীতি গড়ে ওঠে। সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে ঈদগায় কোলাকুলি করে,একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে।
তিনি বলেন, আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী দিকনির্দশনা আমরা দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। যার ফলে এই দেশ দিনদিন উন্নয়নের জোয়ারে ভাসছে। তাই সকল রাজনীতিবিদদের মুসলমানদের এই মহা উৎসবে সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে এক প্লাটফর্মে রাজনীতি করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এছাড়া তিনি আরো বলেন, মুসলমানদের এই মহা উৎসবে সোনারগাঁও বাসীদের সকলে দুখ সুখ ভাগাভাগি করে ঈদকে উপভোগ করার উদাত্ত আহ্বান জানান। সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ বয়ে আনুক সবার জীবনে অফুরন্ত ভালোবাসা ও আনন্দ ঘন মুহূর্তে। ঈদ মোবারক।