বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে এদেশ স্বাধীন হতো না” সাবেক এমপি কায়সার

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ৬:৫৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে এদেশ স্বাধীন হতো না” সাবেক এমপি  কায়সার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু উচ্চারণে নয়, মনেপ্রাণে ধারণের আহ্বান জানিয়েছেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার। বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে এদেশ স্বাধীন হতো না, এদেশে থাকতো না স্বাধীনভাবে কথা বলার অধিকার। তাই সকলকেই ঐক্যবদ্ধ থেকে এর সম্মান ধরে রাখতে হবে।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সকল মুক্তিযুদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এই কথা বলেন সোনারগাঁও আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার।

সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওসমান গণির সভাপতিত্বে লোকশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, মুক্তিযোদ্ধা ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান লিটন, সাবেক যুবলীগ সভাপতি গাজী মজিবুর রহমান,নাসরীন সুলতানা ঝরা,জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন