বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপনে এরফান হোসেন দিপ

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | ১১:২৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপনে এরফান হোসেন দিপ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ, সোনারগাঁয় নানারকম উৎসবমুখর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন মোবারক হোসেন স্মৃতি সংসদ।

এ উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোবারক সাহেবের একমাত্র পুত্র এরফান হোসেন দীপের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, দোয়া মাহফিল, কেক কাটা ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

১৭ মার্চ বৃহস্পতিবার সকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের আয়োজনে সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাষ্কর্যে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরফান হোসেন দীপ।

পরে মোগড়াপাড়া এলাকায় তার নিজ অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে বঙ্গবন্ধু জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উদযাপন করা হয়। এসময়ে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এরফান হোসেন দীপ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগ প্রস্তুতি কমিটি আহবায়ক নজরুল ইসলাম, বারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জজ মিয়া মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার আলী, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আরমান মাহমুদ, জাতীয় শেখ রাসেল ও শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন, শাহ জালাল, আবির রহমাম, প্রীতম দাস, সেলিম, আলী হোসেন, রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো. রেদোয়ান, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, শান্ত, সিয়াম, সিফাত, তপু, মারুফ, কামরুল, রাকিব, সাব্বির, হাসান মুসা, সোহাগ প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন