বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় র‌্যাব-১১হাতে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

সোমবার, ১৪ মার্চ ২০২২ | ৮:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয় র‌্যাব-১১হাতে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে জামাল মিয়া (৩৮) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

গ্রেফতারকৃত জামাল মিয়া রূপগঞ্জ উপজেলার আদরিয়া কুমার টেক (কেশাবো) এলাকার মৃত লাল মিয়া এর ছেলে।

গতকাগ (১৩ মার্চ) রোববার বিকেলে র‌্যাব-১১ এর উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‌্যাব ১১ এর একটি দল। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাস/ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে জামাল মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে চাঁদাবাজির নগদ দুই হাজার ষাট টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বাস/ট্রাক চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে ১৫০-২৫০ টাকা চাঁদা আদায় করে আসছিল। তার অত্যাচারে বাস/ট্রাক চালকেরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে বলে সাংবাদিকদের জানায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন