বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক- ৮

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ

সোনারগাঁয় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক- ৮

নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুত কালীন দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার। গত ৩ মার্চ (বৃহস্পতিবার ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে ডাকতদের আদালতে প্রেরণ করেন।

সোনারগাঁ থানার এসআই মোঃসিরাজুল ইসলাম বলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে হাবিবুর রহমান হাবিব,মনিরুল ইসলাম মুন্না, সোহেল,মোঃআক্তার,প্রদীপ,সুজন,নুরুল হক ও আলী আজগর নামে ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের থেকে সুইচ গিয়ার রামদা,ছোরা,লোহার রড, টর্চ লাইট,মুখোশ,মোবাইল ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন