বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত নুরে আলমের মর্মান্তিক মৃত্যু

শুক্রবার, ০৪ মার্চ ২০২২ | ১২:৪৮ অপরাহ্ণ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত নুরে আলমের মর্মান্তিক মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত নুরে-আলম সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু। হত নুরে আলম ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

গত ৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, গত ২৫শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহতদের মধ্যে নুরে-আলমের অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি প্রাইভেট হাসপালে ভর্তি করা হয়। পরে দীর্ঘ ৬দিন ঐ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ মার্চ বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চার ঘটিকার সময় নুরে আলমের মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁও থানায় নিহতের মা ফরিদা বেগম বাূদী হয়ে একটি লিখত অভিযোগ দায়ের করেছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয় কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দু’’দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে খেলাকে কেন্দ্র করে গাংকুলকান্দী এলাকার হানিফ ও আউয়াল মিয়ার সাথে কুমারচর এলাকায় নুরে আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে গাংকুলকান্দী ও দড়িকান্দি এলাকার হানিফ, আউয়াল, অনিক, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ, শরিফ, সানজিদ হোসেন, মুসাসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের দল পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলম ও তার লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা রনি, খোরশেদ, রাসেল, সাখাওয়াত, নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপালে ভর্তি করে। বিগত ৬দিন চিকিৎসাধীন থেকে নুরে-আলমের মৃত্যু হয়।

নিহত নুরে-আলমের চাচাতো ভাই মোঃ মহসিন জানান, ৬দিন চিকিৎসা নেওয়ার পর আজ বিকেল সাড়ে চার ঘটিকার সময় রাজধানীর যমুনা হাসপাতালে আমার ভাই মৃত্যু বরণ করেন। তিনি জানান, ঘটনার পরদিন নুরে-আলমের মা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছিল। যেহেতু হামলার ঘটনায় নুরে-আলম নামে একজনের মৃত্যু হয়েছে তাই পূর্ব অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন