বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ডাকাতীকালে তিন ডাকাত গণপিটুনিতে আহত, থানায় সোপর্দ

শুক্রবার, ০৪ মার্চ ২০২২ | ১২:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  ডাকাতীকালে   তিন ডাকাত গণপিটুনিতে আহত, থানায় সোপর্দ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি।

গত ৩ মার্চ (বৃহস্পতিবার ) উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করতে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের।

এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলাহদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।

সোনারগাঁ থানার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন