বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ জিয়াউর রহমান:

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৭:১৫ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সোনারগাঁওয়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ( সোমবার ) বিকেলে উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থপনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব বিশদ আলোচনা করেন। তাঁরা সংশ্লিষ্টদের আরো বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন