বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় এমপি খোকা নিজস্ব অর্থায়নে ব্রিজ ও স্কুল উদ্বোধন করেন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৭ অপরাহ্ণ

সোনারগাঁয় এমপি খোকা নিজস্ব অর্থায়নে ব্রিজ ও  স্কুল  উদ্বোধন করেন

নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে দু’টি ব্রিজ, ১টি স্কুল ও ১টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

গত ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে সাদিপুর ইউনিয়নে তিনি এসব কাজের শুভ উদ্বোধন করেন। এ সকল কাজগুলোর মধ্যে সাংসদ খোকার নিজস্ব ফান্ড থেকে কাজীপারা প্রথম ব্রীজ, দ্বিতীয়টি হলো চৌরাপাড়া ব্রীজ ও স্কুলটি হলো চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গংঙ্গাপুর বাজার থেকে নয়াপুর বাজার পর্যন্ত সড়কের কাজের উদ্বোধন।

এসময় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনাসহ সোনারগাঁবাসীর সুখ, শান্তি, উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সাংসদ লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী আসনে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহত্ত্বর সোনারগাঁকে একটি আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে প্রতিদিন কোনো না কোনো কাজ করে চলেছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সাদিপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ হাসেম, সোনারগাঁয়ের মহাজোটের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।এসময় প্রতিটি কাজের উদ্বোধনের পর বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন