বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুর হাইওয়ে পুলিশের ৪৫৫ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ | ৭:২৭ অপরাহ্ণ

কাঁচপুর হাইওয়ে পুলিশের ৪৫৫ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে ৪৫৫ বোতল ফেনসিডিলসহ সুজন (২৫) ও শরীফ (২২) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল ঢাকাগামী একটি ট্রাক লাঙ্গলবন্দ এলাকায় থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রাকটি না থামিয়ে ঢাকার দিকে যেতে থাকে এবং পুলিশ সদস্যদের বহনকারী পিকআপে চাপা দেওয়ার চেষ্টা করে।

এরপর পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে ব্যারিকেড দেয়। এবং তল্লাশি করে এতে ৪৫৫ বোতল ফেনসিডিল পায়। এরপর ট্রাকটিকে জব্দ করে পুলিশ।

আটককৃত ট্রাক চালক মোঃ সুজন নোয়াখালী জেলার সেনবাগ থানার আটিয়া গ্রামের শাহজাহানের ছেলে। এবং মোঃ শরিফ হোসেন কুমিল্লা জেলার সদর থানার জগনাথ ইউনিয়নের বালুতোফা এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ফেনসিডিল বিক্রেতা সুজন ও শরীফ পালানোর চেষ্টা করলেও পালাতে পারেননি। পুলিশ তাদের আটক করে।

হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার অমিত সূত্রধর কাঁচপুর থানায় উপস্থিত হয়ে মাদক বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করেন৷ তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন