বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে র‍্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকারী আটক

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৫৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে র‍্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকারী  আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় ২১ হাজার ৩শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত ৯ ফেব্রুয়ারি ( বুধবার ) রাতে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো-চট্টগ্রামের চান্দগাঁও থানার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদের ছেলে মোঃ সেলিম উদ্দিন ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৫নং ক্যাম্পের মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন।

এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার একে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন