বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে নিখোঁজের পর র‍্যাবের ছায়াতদন্তে ফয়সালের মরদেহ উদ্ধার

শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৪৬ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে নিখোঁজের পর র‍্যাবের ছায়াতদন্তে  ফয়সালের মরদেহ উদ্ধার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁয়ে নিখোঁজের আটদিন পর র‍্যাব-১১ এর ছায়াতদন্তে ফয়সাল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে।

শুক্রবার ভোরে সোনারগাঁও পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার পঙ্খীরাজ খাল থেকে ফয়সালের লাশ উদ্ধার করে র‌্যাব-১১।

এর আগে বৃহস্পতিবার বিকালে ঋষিপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে অপূর্ব শীল নামে একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যমতে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার মামা মানিক বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব ছায়াতদন্ত করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে।

পরে তার দেওয়া তথ্যমতে ডোবা থেকে লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের থেকে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ ফয়সালের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন