বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাছের আড়তে দুর্ধর্ষ ডাকাতি

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৯:২৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মাছের আড়তে  দুর্ধর্ষ ডাকাতি

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ‍্যেরবাজার মাছের আড়তে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রপ্তানীর জন্য রাখা কয়েক লাখ টাকার চিংড়ি মাছ করে নিয়ে গেছে চোরের দল।

রবিবার (৩১জানুয়ারি) রোববার মধ্যরাতে বৈদ‍্যেরবাজার নৌপুলিশ ফারির নিচে মেঘনা মৎস আড়তে এ চুরির ঘটনা ঘটে। আড়ৎ মালিক মাহাবুব আলম অভিযোগ করেন, রোববার রাতে বিদেশে রপ্তানী করার জন্য প্রায় ১৫০কেজি চিংড়িসহ অন্যান্য মাছ প্যাকেটজাত করে আড়তে রেখে যান।সকালে সেগুলো শিপমেন্টের জন্য ঢাকায় পাঠানোর কথা।

কিন্তু ভোরে মাহবুব আলমের ব্যবসায়িক পার্টনার মিলন মিয়া আড়তে গিয়ে দেখেন-তালা ভাঙ্গা ভেতরে কোন মাছ নাই। এতে তার প্রচুর পরিমানে ব্যবসায়িক ক্ষতি হয়েছে। কারণ বিদেশী বায়ার এই ঘটনা মেনে নিতে নারাজ। চুরি যাওয়া মাছের মূল্য আনুমানিক দুই লাখ টাকা। ঘটনাস্থলের অদূরে আল মোস্তফা গ্রুপের একটি সিসি টিভি ক্যামেরা রয়েছে।

চোরেরা চুরির আগে সেই সিসি টিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়। ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, চুরির ব‍্যাপারে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন