নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ট্রাক চাপায় সুমি আক্তার (২০) নামের এক নারী গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ।
গত ১৭ ই জানুয়ারি সোমবার রাত ১০ টার দিকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সুমি আক্তার নরাইলের নড়াগাতি থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। এই নারী শ্রমিক কাঁচপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের পোষাক তৈরির কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খাঁন জানান, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খাবার পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৩-৬৮৯৬) মদনপুর বাসস্ট্যান্ড থেকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।