বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও এ সাংবাদিক ফাহাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | ১২:২২ অপরাহ্ণ

সোনারগাঁও এ সাংবাদিক ফাহাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

নিজস্ব প্রতিবেদকঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেছেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আরজেএফ এর সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদুল ইসলামের উপর ডিবি পরিচয়ে সন্ত্রাসী হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভিযুক্ত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি শনিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ ফাহাদুল ইসলামকে দেখতে গিয়ে এসব কথা বলেন।
এস এম জহিরুল ইসলাম আরও বলেন, সাংবাদিকূের উপর হামলা ও অপহরন করে তাদের কলম বন্ধ করা যাবে না। সাংবাদিকদের কলম সত্যের পক্ষে চলবেই। এ সময় আরজেএফ এর কেন্দ্রীয় সাধারন পরিষদের সদস্য মোঃ মুকতাদির হোসেন মুকতাদী উপস্থি ছিলেন।
আরজেএফ চেয়ারম্যান স্থানীয় নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেব।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, প্রশাসন জোড়ালো ভুমিকা না নিলে আরজেএফ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন