বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী লাইনম্যান সোহেল রানার মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | ১০:৫৩ অপরাহ্ণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী লাইনম্যান সোহেল রানার মর্মান্তিক  মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সোহেল রানা নামের এক লাইনম্যানের মৃত্যু হয়।
অদ্য ১১ ই জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার বাড়ি মজলিশ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল রানা (২৪) কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এ জি এম দিলশাদ জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ ত্রুটির কাজ করছিলো সোহেল ও রঞ্জিত কুমার।
ঘটনাস্থল থেকে জানা যায়, সোহেল মিয়া বৈদ্যুতিক লাইন সমস্যার কারণে মেরামতের জন্য কোটির উপরে ওঠেন, কাজ শেষ হবার পর তার সহকর্মীকে নিচে নামার পর সংযোগ দেওয়ার জন্য বলেন কিন্তু তার সহকর্মী নিচে নামার মুহূর্তে সংযোগ দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন