বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠেলা গাড়ী প্রতীক পেয়ে মা ও বাবার দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজু

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ

ঠেলা গাড়ী প্রতীক পেয়ে মা ও বাবার দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাজী তানজিম কবির সজু টেলাগাড়ি আট জনের মধ্যে প্রতিদন্ধতা করে তিনি এই প্রতীক বরাদ্দ পেয়েছেন।গত ২৮ ডিসেম্বর সকালে তাকে টেলা গাড়ি প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পার বাড়ীতে গিয়ে তার গর্বিত মা ও বাবার পায়ে ধরে সালাম করেন এবং ছেলেকে দোয়া করে দেন। বাবা ও মায়ের দোয়া নিয়ে টেলা গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী তানজিম কবির সজু এবং একই দিন দুপুর দিকে এসে তার ওয়ার্ডের কদম তলী . নয়া পাড়া, কদমতলী উত্তর পাড়া, দক্ষিন পাড়া, গ্যাস লাইন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন এবং মানুষের ঢল নেমেছে তার টেলা গাড়ী মিছিলে। এসময় ভোটাররা তাকে টেলা গাড়ী মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী মাঠে নেমে উৎসাহ উৎদ্দীপনার মাঝে এলাকাবাসী প্রচারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন।
নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী তানজিম কবির সজু বলেন, জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ওয়ার্ডে পরিনত করাই একমাত্র কাজ। নাগরিক সকল সুযোগ সুবিধা দেওয়া মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে টেলা গাড়ী মার্কা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। আপনারা ১৬ জানুয়ারি ইভিএম এর মাধ্যমে টেলাগাড়ী মার্কায় নির্বাচিত করতে আপনাদের দোয়া চাই,সমর্থন চাই।এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন