শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর আর ,সি,সি রাস্তা ঢালাই এর শুভ উদ্বোধন

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪৬ অপরাহ্ণ

ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর আর ,সি,সি রাস্তা ঢালাই এর শুভ উদ্বোধন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ২বার জনগণের মনোনীত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর রাস্তা সংস্করণ এর আর,সি,সি ঢালাই এর শুভ উদ্বোধন করেন। অদ্য ২৯শে সেপ্টেম্বর (বুধবার) মোগরাপাড়া ইউনিয়নের পিস মাধবপুর মালেক মিয়ার বাড়ী হইতে বাতেন মিয়ার বাড়ী পর্যন্ত দীর্ঘ এ রাস্তাটি সোনারগাঁ উন্নয়নের রূপকার, দুই বার সোনারগাঁ বাঁশির মনোনীত চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন, আরিফ মাসুদ (বাবু) রাস্তাটি সংস্করণ করে আর,সি,সি ঢালাই এর শুভ সূচনা করেন।
এ শুভ সূচনায় এলাকার সর্বস্তরের জনগণ, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সেইসাথে অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী জানান, এ রাস্তাটি আর,সি,সি ঢালাই হওয়াতে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে গেল। আমরা নির্বিঘ্নে আমাদের মালামাল আনা-নেওয়া করতে পারব।
এছাড়াও আরো বলেন,আমাদের চলাচল ও যাতায়াতের সুন্দর ব্যবস্থা করে দেওয়ায় আমরা তাঁর কাছে চির কৃতজ্ঞ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন