শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৪:৪৯ অপরাহ্ণ

না’গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 নিজস্ব প্রতিনিধি মোঃ ওয়ারদে রহমান::  নারায়ণগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উদ্যোগে মুফতী আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি জেলা শাখার আহবায়ক মাওলানা মহিউদ্দিন হামিদী, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু নাসের, মাওলানা বদরুল আলম, মাওলানা তামিম বিল্লাহ, নারায়ণগঞ্জ ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মুন্না, মাওলানা হাসানুল্লাহ, শাহাদাতুল আজমী প্রমূখ। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ২নং রেল গেইট মাজারের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন আলাউদ্দিন জিহাদী। আমাদের আন্দোলনের দাবি একটাই আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তি। তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ভিন্ন থেকে প্রবাহিত করার জন্য এই অপচেষ্টা। একটি ঠুকনো ঘটনার জন্য আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়েছে। যদি গ্রেফতার করতে হয় তাহলে হেফাজতের নেতাদের গ্রেফতার করতে হবে। তারা নিজেরা বলেছে তারা নাকি আল্লামা শফীকে হত্যা করেছে। তারা নিজেরা তাদের মাদ্রাসার মধ্যে ভাংচুর চালিয়েছে। যাদের হাতে তাদের নেতা হেফাজত নাই তাদের হাতে কিভাবে ইসলাম হেফাজত থাকবে। বক্তারা আরো বলেন, আগামী রবিবারের মধ্যে যদি আমাদের ভাই আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্ত মুক্তি না দেয়া হয় তবে নারায়ণগঞ্জসহ সারাদেশে সড়কপথ, রেলপথ ও নৌপথের গুরুত্বপূর্ণ পয়েণ্টগুলো আমরা অবরোধ করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন