সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঃগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে বন্দরে অবহেলিত বেদে পল্লীতে সরকারী ত্রাণ বিতরণ

বন্দর,প্রতিনিধি

বুধবার, ০৫ মে ২০২১ | ১২:৩০ অপরাহ্ণ

নাঃগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে বন্দরে অবহেলিত বেদে পল্লীতে সরকারী ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় বসবাসরত ভাসমান বেদে পল্লীতে ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ্।

সমাজের অবহেলিত বেদে সমাজের মাঝে করোনা কালীন সরকারী প্রধানমত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
বুধবার বিকেল ৪টায় জেলার বন্দর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রীজের পাশে ভাসমান বেদে পল্লীতে তিনি ত্রাণ বিতরণ করেন। এসময় প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। পরে জেলা প্রশাসক বেদে পল্লীতে গিয়ে প্রতিটি পরিবারের খোঁজ নেন এবং শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষে শিক্ষার প্রতি গুরুত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন,ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ,মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন