বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের হরতালে সহিংসতার মামলায় আলমগীর গ্রেফতার

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | ৮:২০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের হরতালে সহিংসতার মামলায় আলমগীর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা পুলিশের মামলায় আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে থানার নয়া আটি মুক্তিনগর তার নিজ বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম তাকে গ্রেফতার করে।সোমবার (৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম বার) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী।উল্লেখ্য, গত ২৮’মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় সহিংসতার ঘটনায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থনায় পৃথক ছয়টি মামলা দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন