জামান ভূঁইয়া , সোনারগাঁও :– নদী হবে প্রবহমান, দূষণ আর দখল মুক্ত । এ শ্লোগান নিয়ে ” পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ” আয়োজিত গন গোসল অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার অলিপুরা ব্রিজের নিচে ব্রম্মপুত্র নদের দূষিত পানির মধ্যেই । শত শত নদী প্রেমিক এই গন গোসলে অংশগ্রহণ করেন । গন গোসলের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অলিপুরা ব্রীজের নিচে । পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সভাপতিত্বে , অনুষ্ঠানটি উদ্ভোদন করেন বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী দৈনিক কালের কন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সোনারগাঁও ডেইরী ফার্ম এন্ড এগ্রো কমপ্লেক্সের সত্বাধীকারী মোঃ নজরুল ইসলাম । প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ” বাংলা দেশ নদী বাঁচাও আন্দোলন ” নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি জামান ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম খোকন , হাইওয়ে ওসি মোঃ মুজাফফর ব্রাহ্মণবাড়িয়া , হাসান আলী খান উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন , বিশিষ্ট নদী যোদ্ধা খালেদ মোশাররফ , ঢাকা দক্ষিণ সিটি ছাত্র লীগের নেতা মোঃ কাওসার সহ আরো অনেক নদী ও পরিবেশ যোদ্ধা । পবিত্র ঈদউল আজহার ঠিক পরের দিন ১৮ জুন ২০২৪ এমন একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন বিকেলের মেঘলা আকাশের নিচে সত্যি সুন্দর লাগছিল সবার নিকট । ঘুরি ঘুরি বৃষ্টি পরছিল অনুষ্ঠান চলাকালে । প্রায় সকল বক্তা তাদের বক্তব্যে নদী দূষণ আর নদী অবৈধ দখল মুক্ত করার জোর দাবি জানান সরকার সহ সকল দেশ প্রেমিক মানুষের প্রতি । এ সময় বক্তাগন অভিযোগ করেন , সব সময় সরকারের প্রভাবশালী লোকেরাই নদী দখল করে এবং বিভিন্ন কলকারখানা দূষিত বর্জ্য নদীতে ফেলে নদীর পানি দূষণ করে থাকে । বক্তাগন বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে অবশ্যই নদী গুলো বাঁচাতে হবে । নদী বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে বাংলা দেশ বাঁচবে ।