শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ের জামপুর ইউপি সদস্য নীরবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ ।

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | ২:০৪ অপরাহ্ণ

সোনারগাঁওয়ের জামপুর ইউপি সদস্য নীরবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ ।

জামান ভূঁইয়া, সোনারগাঁও , নারায়ণগঞ্জ :– সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড এর সদস্য মোঃ ইমতিয়াজ আহমেদ নীরবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু লোকজন । মেম্বার নীরব বুরুমদী গ্রামের একজন সাহসী ছেলে । তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে , জামপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন । মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে নীরব বুরুমদী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বেশ সুনামের সাথে । তাছাড়া , মেম্বার নীরব বুরুমদী গ্রাম থেকে মাদক সহ প্রায় সব ধরনের অপকর্ম থেকে যুব সমাজকে ভালো পথে চলতে উপদেশ দিয়ে যাচ্ছেন । ফলে , বুরুমদী গ্রামের মত একটি আদর্শ গ্রামকে সুন্দর সুশৃঙ্খল গ্রামে পরিচালিত করে আগের সুনাম এবং ঐতিহ্য ধরে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । মেম্বার নীরবের এ সফলতা কিছু দুষ্ট প্রকৃতির লোক সহ্য করতে না পেরে , তার তার এবং তার পরিবারের লোকজনকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে । এ ব্যপারে মেম্বার নীরব বলেন , আমি মেম্বার হওয়ার আগে থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উপকার করে আসছি এবং সমাজের উন্নয়ন কাজে স্বকীয় থেকে নিজেকে কাজ করে যাচ্ছি । যার ফলশ্রুতিতে এই ঐতিহ্যবাহী একটি আদর্শ গ্রামের লোকজন আমাকে বিপুল ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত করেন । আমি আমার এই গ্রামের সুনাম রক্ষার্তে সব ধরনের কাজ করে যাচ্ছি । রাস্তা ঘাট স্কুল মাদ্রাসা মসজিদ সহ এলাকার অনেক উন্নয়ন করে যাচ্ছি এবং কিছু কাজের জন্য এরই মধ্যে আবেদন করেছি , যা খুব শীগ্রই হবে ইনশাআল্লাহ । তিনি বলেন । আমার এ সফলতা যারা মেনে নিতে পারছেনা , তারাই আমার বিরুদ্ধে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে , অনলাইন পোর্টাল সহ কিছু বেনামি ফেইক আইডি থেকে বিভিন্ন ভাবে আমার এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন । মেম্বার নীরব বলেন , আমি এ ব্যপারে আইনের মাধ্যমে ব্যবস্হা গ্রহণ করার প্রস্তুতি নিব ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন