শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ২:০৭ পূর্বাহ্ণ

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের  নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ) :
আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁ ইউনিয়ন ৭,৮,৯ ও ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বিঞ্চাদী বাজার সংলগ্ন ভলিবল খেলার মাঠে, ১৫ ই এপ্রিল বিকেল চারটায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ডাক্তার শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুউদ্দীন সাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান সামসু, এডভোকেট আমির হোসেন আমির, খাইরুল আলম সদস্য সোনা উপজেলা আওয়ামীলীগ, বৈদ্যাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল হোসেন মেম্বার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন