জামান ভূঁইয়া – আজ ২১ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার সোনারগাঁওয়ের মহজমপুরে শাহ আলম লংকর শাহ এর বাৎষরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হলো । জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল ভূঁইয়া এর উদ্যোগে আজকের এ ওরশ মোবারক অনুষ্ঠিত হলো । এই ওরশ মোবারকে মোঃ দুলাল ভূঁইয়া এর সাথে যারা সার্বিক সহযোগিতা করেছেন তারা হলেন – মোঃ মতিউর রহমান , আওয়ামী লীগ নেতা মোঃ আজিজুল হক ভূঁইয়া , কাজী আলমগীর , মোঃ রনি ভূঁইয়া , মোঃ রতন ভূঁইয়া , কাজী জাহিদুল হক , কাজী আনোয়ার , মোঃ শামিম ভূঁইয়া সহ এলাকার যুবসমাজ । উক্ত ওরশ মোবারকে দুইটি ষাঁড় গরু জবেহ করে ২৫ ডেক খিচুড়ি পাকাইয়া প্রায় তিন হাজার মানুষকে ভুঁড়ি ভোজ করানো হয় । এ ওরশ মোবারকে উপস্থিত হয়ে দোয়াতে শরীক হন সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবু ওমর বাবু এবং সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু ।