রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জে হকার উচ্ছেদ করায় দোকান মালিক সমিতির কৃতজ্ঞতা

রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:৩০ পূর্বাহ্ণ

না’গঞ্জে হকার উচ্ছেদ করায় দোকান মালিক সমিতির কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা।

শনিবা(১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ধন্যবাদ জানান মালিক সমিতির নেতারা।
এসময় হকাররা যেন পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করে বসতে না পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পাশাপাশি সকল দোকান মালিকদের মার্কেটের সামনে হকার বসতে না দিতেও আহ্বান জানান তারা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন