শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ছিনতাইকারীর কবলে পরে অটো চালকের মৃত্যু

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ছিনতাইকারীর কবলে পরে অটো চালকের মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রজ্জব আলী(৫৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়।

সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রজ্জব আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি ছয়হিস্যা গ্রামের মানিক মিয়ার অটো ডেলি জমায় চালাতেন।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এস আই) পংকজ কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন