বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ৩ আসনে বিশাল ব্যবধানে নৌকার মাঝি কায়সারে’র জয়

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | ৩:৪৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ৩ আসনে বিশাল ব্যবধানে নৌকার মাঝি কায়সারে’র জয়

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

সোনারগাঁয়ের রাজা যেন তার রাজত্ব ফিরে পেলেন দীর্ঘ দশ বছর পর, এমনই মন্তব্য সোনারগাঁ শুরু হয়েছে পাড়া মহল্লা ও দোকান পাটে।

তিনি ৭৬ হাজার ৯৯৭ ভোট অতিরিক্ত পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ।

রবিবার (৭ জানুয়ারী) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোমোহাম্মদ মাহমুদুল হক ।

তিনি জানান, ১৩১ টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল মার্কায় পেয়েছেন, ৩৫ হাজার ৮১১ ভোট।

এই আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ঈদ আমেজে সোনারগাঁবাসী ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের কাঙ্খিত প্রার্থীকে জয়ী করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন