সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় বালুর মাঠ এলাকায় বহুতল ভবনের ১৪ তলায় আগুন

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | ১:১১ পূর্বাহ্ণ

চাষাঢ়ায় বালুর মাঠ এলাকায় বহুতল ভবনের ১৪ তলায় আগুন

শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বহুতল ভবনের ১৪ তলার ওপরে থাকা একটি টিন সেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) সকালে বালুর মাঠের প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধেঁায়া দেখা যায়। একই সঙ্গে অনেক ধেঁায়া দেখে আশপাশে বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, একটি বিল্ডিংয়ের ১৪ তলার ওপরে থাকা একটি গোডাউনে আগুন লেগেছিল। অনেক ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়েছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন