শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রসুলপুরে আলোর পথে যুব সমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | ২:৪৬ অপরাহ্ণ

রসুলপুরে আলোর পথে যুব সমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান

বিভিন্ন কারণে যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটে। বর্তমান যুবসমাজের বিপথগামিতার উল্লেখযােগ্য কারণ হচ্ছে প্রযুক্তি। ধ্বংসের মুখে জাতির ভবিষ্যৎ কাণ্ডারীরা।

 যারা বয়সে নবীন, যাদের আত্মবিশ্বাস রয়েছে অগাধ, যারা অন্যায়ের কাছে মাথা নোয়ায় না, যারা পুরাতনকে ভেঙে নতুন কিছু গড়তে চায় তারাই যুবক। তারা স্থবির নয়, তারা চঞ্চল। তারা পরাজয় মানতে নারাজ। তারা দেশ ও জাতির গৌরব। এ তরুণরাই যদি বিপরীতমুখী রূপ ধারণ করে অন্যায়ের দিকে পা বাড়ায় তাহলে জাতি অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যায়। যুবসমাজের এ অবস্থাকেই বলা হয় অবক্ষয়।

আমাদের যুবসমাজ বর্তমানে নানা অবক্ষয়ের শিকার। বেকারত্ব, সন্ত্রাস, রাজনৈতিক কুপ্রভাব, অপসংস্কৃতি, অর্থনৈতিক দৈন্য ইত্যাদি যুবসমাজকে দারুণভাবে প্রভাবিত করছে। ফলে তারা সুস্থ জীবন থেকে আলাদা হয়ে ঝুঁকে পড়ছে অবক্ষয়ের গহীন আবর্তে।

 আমাদের যুবসমাজের সামনে জীবন্ত আদর্শের একান্ত অভাব। বড়দের মাঝে তারা আদর্শবান ব্যক্তিত্ব খুব কমই খুঁজে পাচ্ছে- যাদের কাছ থেকে তারা সৎ পথের অনুপ্রেরণা পাবে। বরং দেখতে পাচ্ছে রাজনীতির নামে মিথ্যাচার, সমাজসেবার নামে স্বেচ্ছাচার, আদর্শের নামে প্রতারণা। মূলত সর্বত্র আজ যে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে, তার দ্বারা আক্রান্ত হচ্ছে বর্তমান যুবসমাজ।

আর এই সমস্ত অবক্ষয় অবনতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈতিকতা-সৎ ও ইসলামের পথে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের মধ্য রসুলপুর এলাকায় গড়ে উঠেছে আলোর পথে যুব সমাজ নামীয় একটি সামাজিক সংগঠন ।

১৬ মার্চ বিকেলে এক ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সংগঠনের শুভ সূচনা। বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যুবকদের এই উদ্যোগ কে স্বাগত জানাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ।

মাওলানা হুসাইন রসুলপুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশ বরণ্য আলেম-ওলামা- সহ শত শত মানুষ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন