সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভাবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ভাবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আপন ভাবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাই ও ভাবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ছোট ভাই ও তার সহযোগিরা।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার ছোট মোল্লারচর এলাকায়। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ভাই ভাবী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে আহত ভাই নাসির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। হাসপাতাল ও আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা যায় যে, ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে নাসিরের স্ত্রী নাসিমা আক্তার (২৮) কে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল তারই আপন দেবর আবুল
হোসেন।

এ নিয়ে বুধবার বিকেলে দুই পরিবারের মধ্যে ঝগড়ার
সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ও তার সহযোগী সাইদী বড় ভাই নাসির ও তার স্ত্রী নাসিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন