রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আপন ভাবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাই ও ভাবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ছোট ভাই ও তার সহযোগিরা।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার ছোট মোল্লারচর এলাকায়। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ভাই ভাবী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে আহত ভাই নাসির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। হাসপাতাল ও আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা যায় যে, ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে নাসিরের স্ত্রী নাসিমা আক্তার (২৮) কে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল তারই আপন দেবর আবুল
হোসেন।
এ নিয়ে বুধবার বিকেলে দুই পরিবারের মধ্যে ঝগড়ার
সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ও তার সহযোগী সাইদী বড় ভাই নাসির ও তার স্ত্রী নাসিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net