সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিসি-এসপি’র শ্রদ্ধা নিবেদন

বুধবার, ০৮ মার্চ ২০২৩ | ৪:৪৫ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিসি-এসপি’র শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাঙালি জাতির, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে নারায়নগঞ্জ জেলা প্রশাসক এর ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে প্রথমে শ্রদ্ধা নিবেদন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন