মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপি নেতা রফিকের মা আর নেই, আজাদের শোক

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১:২৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বিএনপি নেতা রফিকের মা আর নেই, আজাদের শোক

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতা তারাবান বেগম ( ৮৫) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

শনিবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল পৌনে এগারোটার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‌মৃতু্কালে ২ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতা মৃত্যু সংবাদ পেয়ে মরহুমের পরিবারকে মোবাইল ফোনের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সেই সাথে রফিকুল ইসলাম রফিকের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন