আড়াইহাজার উপজেলা বিএনপি'র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতা তারাবান বেগম ( ৮৫) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল পৌনে এগারোটার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃতু্কালে ২ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আড়াইহাজার উপজেলা বিএনপি'র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতা মৃত্যু সংবাদ পেয়ে মরহুমের পরিবারকে মোবাইল ফোনের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সেই সাথে রফিকুল ইসলাম রফিকের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও আড়াইহাজার উপজেলা বিএনপি'র সহ- প্রচার সম্পাদক ও ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net