নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা ভাষা সৈনিক মরহুম শামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, উনি নিজে একটা ইতিহাস। উনি নিজে একটা প্রতিষ্ঠান। দেশের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। শত শত আওয়ামী লীগ নেতা সৃষ্টি করেছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকায় মরহুম আলী হোসেন আলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এ.কে.এম শামীম ওসমানের পিতা, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে ভূষিত মরহুম এ.কে.এম শামসুজ্জোহার ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, অনেকেই মরহুম জোহা সাহেবের সাথে অনেককে তুলনা করেন। খোঁজ নিয়ে দেখেন, তারাই জোহা সাহেবের সৃষ্টি। নারায়ণগঞ্জ অ লে সবচেয়ে সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন তিনি। তার মত সত রাজনীতিবিদ আমি দেখিনি।
তার স্বাক্ষরে অনেক টাকার লেনদেন হয়েছে, কিন্তু তিনি কখনও অবৈধভাবে এক টাকাও গ্রহণ করেননি। তিনি ছিলেন কর্মী বান্ধব রাজনীতিবিদ, কোন কাজে পাঠালে তিনি কর্মীদের জন্য নিজের খাবার রেখে দিতেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, চৌধুরী এইচএম শাহেদ, সিদ্ধিরগঞ্জ আদমজী আ লিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারি।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শুক্কুর খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল খান, ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. জহিরুল ইসলাম সাগর, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোল্লা মো. হারুন উর রশীদ, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, নুরু প্রধান, ইমরান খান, নজরুল ইসলাম, ডিএম শাহজাহান, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ খান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাবুল আক্তার পনির, সাবেক কাউন্সিলর মরহুম আলী হোসেন আলার বড় ছেলে আল-আমিন সহ ইয়াসিন, সিরাজ, ইলিয়াস অঞ্জন, নয়ন ও শিউলি প্রধান প্রমুখ।