সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জাল দলিল সৃজনকারী প্রতারক চক্রের মূল হুতা লিয়াকত গ্রেফতার

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:১০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জাল দলিল সৃজনকারী প্রতারক চক্রের মূল হুতা লিয়াকত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে জাল দলিল সৃজনকারী প্রতারক চক্রের মূল হুতা লিয়াকত আলী গ্রেফতার। গত মঙ্গলবার দুপুরে নাসিক ২নং ওয়ার্ড সাহেবপাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ থানার সাহেবপাড়া এলাকায় অভিযান চালায়।

উক্ত অভিযানে পূর্ব সাহেবপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে লিয়াকত আলী(৬৫)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জাল দলিল সৃজন করে প্রায় ২০’কোটি টাকা মূল্যের ১’শ ৫’শতাংশ জমি দখলের চেষ্টার প্রতারনার মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম জানান, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজ সাহেবপাড়া এলাকা থেকে লিয়াকত আলী গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত লিয়াকত আলী সানারপাড় এলাকার প্রায় ২০’কোটি টাকা মূল্যের ১’শ ৫’শতাংশ জমি জাল দলিল সৃজন করে দখলের চেষ্টা করে জমির মালিকদের হয়রানি করে আসছে।

এ ঘটনায় ভূক্তভোগি জমির মালিক মহসীনা আক্তার হ্যাপী বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি প্রতারণা মামলা (নং ৫৩৫) দায়ের করলে আদালত জেলা পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআই জাল দলিল সৃজন করার প্রমানিত হওয়ায় লিয়াকত আলীকে দায়ি করে আদালতে চার্জশীট দাখিল করে। পরে আদালত লিয়াকত আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন